,

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে তিন মেয়েসহ মায়ের মৃত্যু

fire-120141007073417_156697দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে মা ও তিন মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোরাইল ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ আগুন বাইরে থেকে লাগিয়ে দেয়া হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহতরা হলেন- ওই গ্রামের মজিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০), মেয়ে মরিয়ম (১৪), মিম (৬) ও মলি (৪)।
গোরাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিলুর রহমান জানান, ভোর চারটার দিকে এলাকাবাসী মজিবুরের বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতরে থেকে মা ও তিন মেয়ের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেন তারা।
কীভাবে ঘরে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, কেউ বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে। আলামত তেমনটাই বলছে। তবে নিশ্চিত করে কিছু বলেননি তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ