শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-সহ যমজ ২ শিশু নিহত

file (1)নিজস্বপ্রতিবেদক:কুমিল্লাসিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার সেতু এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে এবং ২ জন আহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রুবিনা আক্তার (৩৪), তার দুই যমজ ছেলে সন্তান সৌরভ (৭) ও নিরব (৭)। নিহত রুবিনা নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার (৪৫) স্ত্রী। হানিফ মিয়া ঢাকার মিরপুর এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন এবং স্বপরিবারে বসবাস করতেন।  
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, মাইক্রোবাসটিতে হানিফ মিয়ার আত্মীয় স্বজনসহ ১১ জন যাত্রী ছিলেন। তারা মিরপুর এলাকা থেকে মাইক্রোবাস ভাড়া করে নবীনগরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদের পানিতে ডুবে যায়। 
দুর্ঘটনার পর রোববার সকালে নিহত তিনজনের লাশ ও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় আহত হানিফসহ অপর ২ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।  নিহত তিনজনের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু