,

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ফাঁসিতে ঝুলে কয়েদির মৃত্যু

news-image

jail

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারে ফাঁসিতে ঝুলে আব্দুল করিম (৭৫) নামের এক কয়েদির মারা গেছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কারা হাসপাতালে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারগারের তত্ত্বাবধায়ক গিয়াস উদ্দিন জানান, চিকিৎসাধীন থাাকা অবস্থায় আব্দুল করিম কারা হাসপাতালে পরনের লুঙ্গি দিয়ে ফাঁসিতে ঝুলে মারা যায়। নাসিরনগরের পূর্বভাগ গ্রামের বাসিন্দা এই কয়েদি বিচারাধীন একটি হত্যা মামলায় গত ৩০ সেপ্টেম্বর থেকে কারা অন্তরীণ ছিলেন। গতকাল শুক্রবার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নাসিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বভাগ গ্রামের জহুর আলীর কন্যা শিশু তাছলিমাকে খুন করে প্রতিপক্ষের লোকজন। আব্দুল করিম ওই হত্যা মামলার (মামলা নম্বর-১৬) এক নম্বর আসামি।  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ