,

ব্রাহ্মণবাড়িয়ায় লতিফ সিদ্দীকির বিরুদ্ধে মামলা

latif siddiqueনিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দীকির বিরুদ্ধে মামলা দায়ের করেছে জেলা ইসলামী ঐক্যজোট।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজাম মুনিরার আদালতে জেলা ইসলামী ঐক্যজোটের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলর বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন জানান, মহানবী (সাঃ), পবিত্র হজ এবং তাবলিগ জামাত সর্ম্পকে অবমাননাকর বক্তব্য রাখায় ২৯৫ (ক) প্যানেল কোটে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দীকির  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলার শুনানি গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আদেশ দেবেন।
মামলার বাদী আমিনুল ইসলাম শাহীন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দীকির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, মামলার বাদী পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম শাহীন, মামলার বাদী  

মামলার এজাহারে বলা হয়েছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দীকি নিউইর্য়কে জ্যাকসন হাইটসের স্থানীয় একটি রেষ্টুরেন্টে টাঙ্গাইল সমিতি আয়োজিত একটি অনুষ্ঠানে মহানবী (সাঃ), পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত সর্ম্পকে অবমাননাকর বক্তব্য রাখেন যা গত ৩০.০৯.১৪ তারিখে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ জাতীয় বক্তব্য পুরো ইসলাম ধর্মের উপর আঘাত এনেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ