বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থল বন্দরে কমে যাচ্ছে আমদানি-রফতানি ॥ বেড়েছে যাত্রী পাড়াপাড়

Akaura-port1-150x150নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আর্ন্তজাতিক স্থল বন্দর দিয়ে দিনে দিনে কমে যাচ্ছে আমদানি-রফতানি। স্থল বন্দরের ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষ এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতাকে দায়ী করছেন। আমদানি-রফতানি কমে যাওয়ায় কারনে সরকার হারাচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব। তবে এই বন্দর দিয়ে যাত্রী পাড়পাড় বেড়েছে । ভারতে পূর্ব ৭টি রাজ্যে প্রবেশে অন্যতম দ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া  আর্ন্তজাতিক স্থলবন্দর। ১৯৯৪ সালে চালু হয় দেশের দ্বিতীয় এই স্থল বন্দরটি। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন মাছ, পাথর, সিমেন্ট, ইট, বালি, শুটকী, প্লাষ্টিক সামগ্রী, তুলাসহ প্রায় ৩২ টি বাংলাদেশী পণ্য ভারতে রপ্তানি হত, কিন্তু বর্তমানে তা কমে দাড়িয়েছে ১৫-২০ জাত পণ্যে। বিগত বছর গুলোতে বন্দর দিয়ে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হলেও দিনে দিনে আমদানি ও রপ্তানি আয় কমে যাচ্ছে। রপ্তানি কমে যাওয়ার পেছনে ভারতে আগারতলায় স্থাপিত ইন্টিকেটর (আধুনিক) চেক পোষ্টসহ বিভিন্ন সমস্যাকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়িরা। এখন রপ্তানি আয় কমে গেছে অর্ধেকের নিচে। আমদানিও রপ্তানি আয় বাড়াতে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানি কারক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্ব ৭ রাজ্যে আমরা ব্যবসা বাণিজ্যের জায়গা আমরা সৃষ্টি করেছি। আমদানি-রপ্তানি  আয় বাড়াতে সরকারের সহযোগিতা একান্ত  প্রয়োজন।

মোঃ মনির হোসেন বাবুল, সাধারন সম্পাদক,আখাউড়া স্থল বন্দর আমদানি-রফতানি কারক এ্যাসোসিয়েশন।                                                                                                                                                                                                                         এদিকে আখাউড়া স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনর্চাজ জানান যাত্রী পাড়াপাড় বেড়ে গেছে। গত বছরের তুলনায় অনেক বেশি।

তোফায়েল আহম্মদ আখাউড়া স্থল বন্দর ইমিগ্রেশন চেক পোষ্ট পুলিশ আখাউড়া স্থল বন্দরের পরিদর্শক শুল্ক জানিয়েছেন আখাউড়া স্থল বন্দরে দিনে দিনে আমদানি রপ্তানি আয় কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে ভারতের বিভিন্ন সমস্যাকে এ ক্ষেত্রে দায়ী করেছেন তিনি। ভবিষ্যতে আমদানি রফতানি বাড়বে বলেও জানান তিনি।

মো.লুৎফুর রহমান,পরিদর্শক (শুল্ক)  আখাউড়া স্থল স্থল বন্দর কর্তৃপক্ষ।আখাউড়া স্থল বন্দরের সহকারি কমিশনার (শুল্ক) বলেন আমদানি ও রপ্তানি আয় কমে যাওয়ার বিষয়টি তিনি  স্বীকার করে সমস্যাগুলো চিহ্নিত করে তাদের করণীয় কাজ গুলো করার কথা জানিয়েছেন।

নিতীশ বিশ্বাস, সহকারি কমিশনার (শুল্ক) আখাউড়া স্থল বন্দর কর্তৃপক্ষ।তবে আখাউড়া স্থল বন্দরের তত্বাবধায়ক জানান এই বন্দরের সকল প্রকারের সুযোগ সুবিধা রয়েছে।হামিদুর রহমান, তত্বাবধায়ক, আখাউড়া স্থল বন্দর কর্তৃপক্ষ

তবে ব্যবসায়িরা মনে করছেন দেশের দ্বিতীয় রপ্তানিমুখি আখাউড়া স্থল বন্দরের আমদানি ও রপ্তানি আয় বাড়াতে সরকারের আরো সু- দৃষ্টি  প্রয়োজন। 
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা