,

ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরিচালনা কমিটির সদস্য পুনঃনির্বাচিত হলেন অ্যাডভোকেট লিটন দেব

Ad. Litonনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি হিসেবে দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট লিটন দেব। কলেজ পরিচালনা পরিষদের ২০১৪-১৫ইং মেয়াদের জন্য শিক্ষকরা তাকে নির্বাচিত করেন। তিনি গত মেয়াদেও একই দায়িত্ব পালন করেন।
গত রোববার নির্বাচন অফিসার ও কলেজ অধ্যক্ষ অ্যাডভোকেট সুরেন্দ্র মল্লিক এবং প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট হামিদুর রহমান (১) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিগত ২০০২ সালে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে প্রভাষক হিসেবে অ্যাডভোকেট লিটন দেব যোগদান করে বর্তমানে সহকারি অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট লিটন দেব যুদ্ধাপরাধীদের বিচারের দাবী নিয়ে গঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, খেলাঘর জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাথে সম্পৃক্ত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ