,

আখাউড়ায় মেয়ের জামাইয়ের হাতে শশুর খুন

Hattaআরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে মেয়েরজামাই হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোররাতের দিকে উপজেলার সীমান্তবর্তী আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফিরোজ ভূঁইয়া (৬০)।মেয়ের জামাইয়ের নাম জম্ভু ভূঁইয়া (৩৫)। ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের বরাত দিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য মো. আবদুল হান্নান বলেন, ফিরোজ ভূঁইয়ার প্রতিবেশী ও ভাতিজা জম্ভু ভূঁইয়ার (৩৫) সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। জম্ভু মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। গতকাল রাতে জম্ভু আবারো স্ত্রীকে মারধর করেন। এ সময় চিৎকার শুনে মেয়ের বাড়িতে যান ফিরোজ ভূঁইয়া। আবদুল হান্নান বলেন, মেয়েকে মারধরের প্রতিবাদ করলে জম্ভু দা দিয়ে ফিরোজ ভূঁইয়াকে কুপিয়ে জখম করেন। পরে আত্নীয়স্বজন ও প্রতিবেশীরা আহত ফিরোজ ভূঁইয়াকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে পথেই তিনি মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বলেন, ঘটনার পর থেকে জম্ভু ভূঁইয়াকে পাওয়া যাচ্ছে না। নিহত ফিরোজ ভূঁইয়ার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  মামলা প্রক্রিয়াধীন আছে।

 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের