,

রিয়াজ-তিশার ৭২ কাকরাইল

1_154591এবার টেলিফিল্মে জুটিবদ্ধ হলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও তিশা। লিটু সাখাওয়াত রচিত ও সকাল আহমেদ পরিচালিত এ টেলিফিল্মের নাম ‘৭২ কাকরাইল’। এতে দেখা যাবে, আমেরিকা প্রবাসী রিয়াজ ও তিশা বাংলাদেশে এসে তাদের চারতলা বাড়িটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তিশা কিছুতেই বাড়ি বিক্রি করতে চান না। বাড়ি রক্ষার জন্য রিয়াজকে না জানিয়ে ভেতরে ভেতরে টাকা জোগাড়ের চেষ্টা করতে থাকেন তিশা। বাড়ি বিক্রি হয়ে গেলে কেয়ারটেকার, মালিদেরও চাকরি হারাতে হবে। তাই তারা বুদ্ধি করতে থাকে কিভাবে বাড়িটি নিজেদের দখলে রাখা যায়। ওদিকে ক্রেতাদের বাড়ি সম্পর্কে নানা কু-কথা বলে নিবৃত করার চেষ্টা করে তিশা। কিন্তু তাতে কোনো লাভ হয় না। একজন ক্রেতার সঙ্গে রিয়াজ বাড়ির দাম ঠিক করে ফেলে। যে মুহূর্তে দলিলে স্বাক্ষর হবে সেই মুহূর্তে কেয়ারটেকাররা আসে রিয়াজকে খুন করতে। তখনই তিশা এসে জানায়, সে টাকা জোগাড় করে ফেলেছে। টেলিফিল্মটি ঈদুল আজহার দিন দুপুর ২টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস