,

খালি হাতে আসব না: হাসিনাকে মোদি

hasina-modi-(1)_154785নিউইয়র্কে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ৪৫ মিনিটের প্রথম বৈঠক ‘অত্যন্ত সফল’ বলে মন্তব্য করেছেন শীর্ষ এক বিজেপি নেতা, যিনি ভারতীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রথম সফরে মোদির সফরসঙ্গীদের মধ্যে ওই বিজেপি নেতাও রয়েছেন। শনিবার নিউইয়র্কে ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং তিস্তার পানি বণ্টন চুক্তি করার ওপর গুরুত্ব দেন।
ভারতের প্রধানমন্ত্রী মোদি জবাবে হিন্দিতে বলেন, ‘ম্যায় রাস্তা নিকাল রাহা হুঁ, থোড়া ভরসা রাখিয়ে’ (আমি সমাধানের পথ খুঁজে বের করছি, একটু ভরসা রাখুন)। এ সময় শেখ হাসিনাও সরল হিন্দিতে জবাব দেন, ‘ভরসা তো হ্যায়, পার থোড়া জলদি হো তো আচ্ছা হোগা’ মোদি তাকে বলেন, এ দুটি চুক্তি ছিল বাংলাদেশের মানুষের প্রতি ভারতের সরকারের ‘অঙ্গীকার’। এর বাস্তবায়ন ‘হতেই হবে’। ‘কিন্তু দেশে ঐকমত্য সৃষ্টির জন্য আমাদের কিছুটা সময় দরকার।’
দুই নেতার ৪৫ মিনিট বৈঠকের মধ্যে ৫ মিনিট ছিল একান্ত বৈঠক। ইংরেজির চেয়ে হিন্দিতে বেশি স্বচ্ছন্দ মোদি বৈঠকে হাসিনাকে বলেন, ‘আগার ম্যায় হিন্দি মে বাত করু তো কেয়া আপকো তকলিফ হোগি?’ জবাবে হাসিনা বলেন, ‘না, একদম না। আমি হিন্দি বুঝি, অল্পস্বল্প বলতেও পারি।’
হিন্দিতে প্রায় ৫ মিনিট আলাপ চালানোর পর মোদি তার সঙ্গীদের বলেন, ‘হাসিনা জি বহুত আচ্ছা হিন্দি বলতি হ্যায়, ম্যায় তো আশ্চারিয়া হো গেয়া’। বৈঠক শেষে বিদায়ের সময় মোদি বাংলায় বলেন, ‘আবার দেখা হবে।’ শেখ হাসিনাকে মোদি জানান, তিনি শিগগিরই বাংলাদেশ সফরে আসতে চান। সেই সঙ্গে বলেন, ‘খালি হাতে আসব না।’
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর সঙ্গীরাই বলেছেন, দুই নেতার সাক্ষাৎ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। শেখ হাসিনার গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী কলকাতার আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘দুই নেতাকে দেখে মনেই হয়নি এটা ছিল তাদের প্রথম সাক্ষাৎ।’
মোদি সবসময় বাংলাদেশ ও হাসিনা সরকারের পাশে থাকার বিষয়ে আবারও আশ্বস্ত করেন। ভারতীয় প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার সফরসঙ্গী সেই বিজেপি নেতা বলেন, ‘হাসিনা সরকার ভারতের জন্য অনেক করেছেন, বিশেষ করে নিরাপত্তা বিষয়ে। আমরা তাকে বা বাংলাদেশকে হতাশ করব না।’
শেখ হাসিনা বৈঠকে মোদির কাছে একটি ফাইল হস্তান্তর করেন, যাতে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি আহমেদ হাসান ইমরানের সঙ্গে বাংলাদেশে জামায়াতের যোগাযোগ এবং জামায়াতকে দেয়া ভারতের সারদা গ্র“পের অর্থের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। এর সঙ্গে জড়িতদের বিচারের প্রতিশ্র“তি দেন বলে ওই বিজেপি নেতা জানান। মোদি হাসিনাকে বলেন, ‘ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ আমরা দেব না।’
মোদি-ওবামা বৈঠক আজ : অবশেষে বহুল প্রতীক্ষিত দুই রাষ্ট্রনায়কের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন দুই রাষ্ট্রপ্রধান। এর আগে সোমবার রাতে ওবামা ও মোদি প্রাইভেট ডিনারে মিলিত হওয়ার কথা। এরআগে বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি।
চারদিন ধরে উপবাস : যুক্তরাষ্ট্র সফরে টানা চার দিন ধরে উপবাস পালন করছেন নরেন্দ্র মোদি। গরম পানি ছাড়া কিছুই তিনি গ্রহণ করছেন না। এমন কি লেমন জুসও নয়। পাঁচ দিনের সফরে অন্তত ৯৬টি প্রোগ্রামে অংশ নেবেন তিনি। তবে উপবাসে অভ্যস্ত মোদির শরীরে কোনো প্রভাব পড়েনি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা