,

সিএনজি স্টেশনে দগ্ধ আরো ৩ জনের মৃত্যু

manikganj_sm_864287622_154786মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রুমি সিএনজি স্টেশনে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চার জনের মৃত্যু হলো।

তারা হলেন, বিআরটিসি চালক নূর ইসলাম লেবু (৪০), পাম্পির কর্মচারী দেলাওয়ার হোসেন (৪০) ও শামীম উদ্দিন পাখি সিএনজি চালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার রুমি সিএনজি স্টেশনে থাকা একটি টেম্পুর সিলিন্ডার বিস্ফোরণ হলে কম্প্রেসার রুমে আগুন লেগে যায়। এতে হেলাল উদ্দিন (৩৫) নামে পাশের এক সিএনজি স্টেশন কর্মচারী নিহত ও ছয় জন আহত হয়। আহতদের মধ্যে আজ তিনজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে