,

শুক্রবারের মধ্যে চামড়ার দাম নির্ধারণ -তোফায়েল আহমেদ

leatherডেস্ক রির্পোট : চামড়ার দাম নির্ধারণ করা হবে শুক্রবারের মধ্যে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদরে সঙ্গে কোরবানির পশুর চামড়া রক্ষাণাবেক্ষণ সংক্রান্ত বৈঠকে মন্ত্রীকে তিনি এ আশ্বাস দেন। শাহীন আহমেদ বলেন, ‘গতবছর চামড়ার মূল্য নির্ধারণ করলেও এ বছর আমরা মূল্য নির্ধারণের পক্ষে নই। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে চামড়ার দর পড়ে যাওয়া এবং সরাকারকর্তৃক ঘোষিত প্রণোদনা প্রত্যাহারের কারণে বাংলাদেশের ট্যানারি শিল্পগুলো লোকসানে রয়েছে। তবে বাণিজ্যমন্ত্রীর অনুরোধে আগামী শুক্রবারের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করে দেবো। নির্ধারিত মূল্য থেকে যাতে ৫ থেকে ১০ শতাংশ লাভ তুলে নিতে পারি সে ভাবেই দাম নির্ধারণ করা হবে।’

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সীমান্ত দিয়ে যাতে চামড়া পাচার হতে না পারে সে জন্য আগামী এক মাস প্রয়োজনীয় ও বাস্তবসম্মত ব্যবস্থা নেয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে বাস্তবসম্মত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ঈদকে কেন্দ্র করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কোনো সিন্ডিকেট যাতে চামড়া পাচার করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেয়া হবে। এ জন্য সীমান্ত এলাকার লোকজনেরও সহযোগিতা চাওয়া হচ্ছে।’

রোজার ঈদে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘এ ঈদেও কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।’

এসময় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ও বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ