,

নবীনগরে পৌর মেয়র নির্বাচনে মাইনুদ্দিন মাইনু বেসরকারীভাবে নির্বাচিত

Mainuআবু কামাল খন্দকার  : দীর্ঘ ১৫ বছরের বহু কাঙ্খিত প্রথম নবীনগর পৌর নির্বাচনে মাইনুদ্দিন মাইনু (জাহাজ) ৪৫৭৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এড: শিব শংকর দাস (দোয়াতকলম) পেয়েছেন ৩৯৯২ ভোট। এছাড়াও বশির আহম্মেদ সরকার পলাশ (হাঁস) পেয়েছেন ৩৮৮০ ভোট, মমিনুল হক (চশমা) পেয়েছেন ৩৬৫৭ ভোট, মো: শুক্কুর খান (মোটরসাইকেল) পেয়েছেন ১৪৮১ ভোট, মো: মলাই মিয়া (মাইক) পেয়েছেন ১১৬১ ভোট, আবদুর রহমান (কাপপিরিজ) পেয়েছেন ১০৮৩ ভোট। মোট ভোট পড়েছে ৭৩.৯৬৩%। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন। 
এদিকে সকাল ৮টায় ভোট শুরু হয়ওয়ার পূর্বেই ভোটাররা স্বত:স্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে লাইনে দাড়িয়ে পড়েন। ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিকে নির্বাচনকে ঘিরে নাশকতার আশংকায় ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্র সহ ১৬.৯০ বর্গ কিলোমিটার এলাকাই নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন। নির্বাচন পরবর্তী সহিংসতার আশংকায় পর্যাপ্ত পরিমানে পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। কয়েজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকায় স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা খুবই আনন্দিত। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ