,

মোশাররফ করিমের সঙ্গে নিপুণের সেলফি!

1411919878.প্রযুক্তি আর স্মার্টফোনের কল্যাণে এখন চলছে সেলফি হাওয়া। তরুণ প্রজন্ম এখন সেলফিতে মগ্ন। ঠিক তেমনি সেলফিশও (স্বার্থপর) হয়ে যাচ্ছে মানুষ! কেউ কেউ নিজের সঠিক অবস্থান জানাতে এখন সেলফিকেও কাজে লাগাচ্ছেন। আর এমন বিষয় নিয়েই মাসুদ সেজান নির্মাণ করছেন খণ্ড নাটক ‘সেলফি’। নাটকটিতে মোশাররফ করিম একজন সেলফিশ মানুষ। তার স্ত্রীর চরিত্রে আছেন চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ। কাহিনীতে দেখা যাবে, মোশাররফ কোথাও গেলে সেলফি তুলে স্ত্রীর কাছে পাঠিয়ে প্রমাণ করতে চান তিনি ঠিক কোনো জায়গাটাতে আছেন! পরিচালক সেজান বলেন, ‘সময়ের এই ট্রেন্ডকে নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।’ এতে আরো আছেন শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, নুর আলম নয়ন, ফারজানা স্বর্না, শফিক মুক্তা, ফরহাদ বাবুসহ অনেকে। এটি ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ