,

গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে কমিটি গঠনের নির্দেশ

74777_Courtগরু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে নীতিমালা তৈরির সুপারিশ করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আগামী আট সপ্তাহের মধ্যে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি এ নির্দেশ দিয়েছেন আদালত। 

জনস্বার্থে দায়ের করা রিট আবেদন শুনানি শেষে বিচারপতি সৈয়দ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। 

একইসাথে আদালত নিষিদ্ধঘোষিত ওষুধ ব্যবহার বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওষুধ ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হবেনা তা জানতে চেয়েছেন আদালত। 

আগামী ছয় সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বাণিজ্য, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ অধিদফতরের ডিজি, র‌্যাবের ডিজি এবং ডিএমপি কমিশনারের প্রতি রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত ২২ সেপ্টেম্বর আইনজীবী মনজিল মোর্শেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর