,

অবশেষে প্রেমিকার কাছে ফিরে এলো প্রেমিক

rfrghfঅবশেষে বিরহ কাটিয়ে ফের অ্যান্টোসিয়ার কাছে ফিরল নেপোলিয়ন। পোল্যান্ডের পোজনানের চিড়িয়াখানায় ফের একত্রে দুই গাধা নেপোলিয়ন-অ্যান্টোসিয়া।

নেপোলিয়ন-অ্যান্টোসিয়ার প্রায় দশ বছরের দাম্পত্য জীবনে সমস্যার সঞ্চার হয়েছিল এক নারীর কারণে। ওই নারী চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন যে তার ছেলেকে ওই দুই গাধার প্রজননে সাক্ষী থাকতে হচ্ছে বলে। এর পর বিষয়টি চিড়িয়াখানা কর্তৃপক্ষ খতিয়ে দেখে নেপোলিয়ন ও অ্যান্টোসিয়াকা দুটি আলাদা খাঁচায় রাখার সিদ্ধান্ত নেয়। 

কিন্তু সম্প্রতি এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ‘আমরা কখনই চাই না কোনো প্রাণীর প্রাকৃতিক নিয়মের জন্য এমন কোনো পদক্ষেপ নিতে যার জন্য প্রাণীদের অসুবিধা হয়।’ এ পরই প্রায় এক সপ্তাহের বিরতির পর ফের দুই গাধাকেই এক খাঁচায় নিয়ে যাওয়া হয়।

নেপোলিয়ন ও অ্যান্টোসিয়াকে বিচ্ছিন্ন করে দেয়ায় চিড়িয়াখানার দর্শনার্থী এমনকী পশুপ্রেমীদের মধ্যে অসন্তোষের সঞ্চার হয়। দুই নির্বাক প্রাণীকে ফের একত্রে আনার জন্য সাক্ষরগ্রহণ অভিযান শুরু হয়। প্রায় ৭০০০ মানুষ সই সংগ্রহ করেন। ফেসবুকে দুটি পেজ তৈরি করে প্রচার চালানো হয়। বিশেষজ্ঞরা জানান, এভাবে প্রাকৃতিক নিয়মের বিপক্ষে গিয়ে যদি দুই প্রাণীকে আলাদা করে দেয়া হয় তাহলে তাদের শারীরিক ও মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

তবে সব ভালো যার শেষ ভালো তার। তাই অ্যান্টোসিয়ার কাছেই ফিরে এলো নেপোলিয়ন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা