,

কসবায় বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের নবীন বরণ

Sk Kamal. Pic 27.09শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নবীন বরণ ও অভিভাবক সমাবেশ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি এ কে এম সামছুল আমল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট প্রতিষ্ঠাতা এ কে এম বদিউল আলম জামাল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিছুল হক ভূঞা, আলহাজ্ব হামিদুল হক মাস্টার, মো. মোশাররাফ হোসেন ইকবাল।
বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন: অধ্যক্ষ মোঃ নজির আহাম্মদ, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তছলিম মিয়া, শহীদ স্মরণিকা  উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: রমিজ উদ্দিন, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউছুফ ভূইয়া। হাজী নিজামুল হক, মাওলানা মো. আবদুল ওয়াহহাব নোমানী, ছাত্র সফিকুল ইসলাম, কামাল হোসেন ও মো: আজহারুল বশির সৈকত প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম বদিউল আলম বলেন; দক্ষ জনশক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এ চেতনা থেকে আমার জীবনের ইচ্ছা ছিল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে এদেশের যুবকদের বেকারত্ব দূর করা। শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ ও জনগণের সেবায় এগিয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী এ কে এম সামছুল আলম সমাপনি বক্তব্যে বলেন; কর্মবিমুখ মানুষকে কেউ মূল্যায়ন করে না। কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অর্জন করে এ ইন্সটিটিউটের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমি আশাবাদী। তিনি এ ইন্সটিটিউটকে দেশের উন্নত প্রতিষ্ঠানে পরিণত করতে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও সুধীজনের সহযোগিতা কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ