,

নাগরিক কমিটির উদ্যোগে আবদুস সামাদ এর দোয়া মাহফিল

PIC LATE ABDUS SAMADডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক, প্রবীণ আইনজীবি, রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব এডভোকেট আবদুস সামাদ- এর রুহের মাগফিরাত কামনায় ২৭ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা নাগরিক কমিটির উদ্যোগে উক্ত দোয়া মাহফিলে শোকাহত ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পি.পি.এম(বার), রাজনীতিবিদ সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোখলেছুর রহমান খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান  তাসলিমা সুলতানা নিশাত, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব আবুল ফয়েজ, জেলা বারের আইনজীবি বৃন্দ, সাংবাদিক , বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক কমিটি ও অঙ্গ সংগঠনের শোকাহত সদস্যবৃন্দ, মরহুমের পরিবার বর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট হাবিবুল্লাহ, মরহুমের পরিবারের পক্ষে সকলের কাছে দোয়া কামনা করেন মরহুমের পুত্র আমেরিকা প্রবাসী বিশি®ট আলোচিত্রী ওবায়দুল্লাহ মামুন,মাহফিলে অংশ নেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান। দোয়া মাহফিলে বয়ান ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বক্কর ও মাওলানা জুনায়েদ আইয়ূবী। দোয়া মাহফিলে মরহুমের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ