,

মস্তিষ্কে আঘাত পেলে

file (5)মাথা আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের মস্তিষ্ক হাড়ের গোলাকৃতি করোটির মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে। মস্তিষ্ক যাতে হাড়ের করোটির সঙ্গে ঘর্ষণ বা সরাসরি ধাক্কা না খায় সে জন্য মেনিনজেস নামক পর্দা ও সেরোব্রেস্পাইনাল ফ্লুইড দিয়ে সুসজ্জিত থাকে। মস্তিষ্কে যেকোনো ধরনের আঘাত দেহের কাজকর্মে বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াতে পারে। মস্তিষ্কের তিনটি অংশ যথা_ ১. সরু মস্তিষ্ক, ২. লঘু মস্তিষ্ক, ৩. মেরুদ-ের সঙ্গে সংযুক্ত মস্তিষ্কের পৃষ্ঠভাগ। আমাদের দেখা, শোনা, স্বাদ, গন্ধ, স্পর্শ, স্মৃতি, কথা বলা, বিচারশক্তি, আবেগ, ক্রোধ, ভালোবাসা ইত্যাদি সবকিছুই এ মস্তিষ্কের দ্বারা পরিচালিত হয়। তাই মস্তিষ্কে আঘাত পেলে বিভিন্ন ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। যেমন- মাথার আঘাত যদি ধারালো কোনো কিছুর দ্বারা হয় বা আঘাত যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে এবং এর জন্য আহত ব্যক্তির মৃত্যু হতে পারে। প্রচ- আঘাতের ফলে মস্তিষ্কের স্মৃতিকেন্দ্রে সমস্যা দেখা দিতে পারে। এর ফলে আঘাতপ্রাপ্ত ব্যক্তি অস্থায়ী বা স্থায়ীভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে। কেউ কেউ প্রচ- আঘাতের দরুন এক গভীর অচেতনতার মধ্যে কাটিয়ে দেয় বেশ কিছু দিন। মাথায় আঘাত পেলে শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গও পঙ্গু হয়ে যাওয়ার ভয় থাকে। অনেক সময় এফেসিয়া নামক এক ধরনের রোগ দেখা যায়, যেখানে রোগী তার বিচারশক্তি ও অভিব্যক্তির মধ্যে সঙ্গতি রক্ষা করতে পারেন। আঘাতের দরুন মস্তিষ্কের রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ার মধ্যে গোলযোগ দেখা দিতে পারে এবং এর ফলে পারফিনসন্স ডিজিজ নামে এক রকম রোগ দেখা যায়। এছাড়া মস্তিষ্কের স্নায়ুতন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হলে ধমনি সংক্রান্ত বিভিন্ন রোগের উপসর্গ দেখা যায়।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী