,

বাড়ছে যোগাযোগ প্রযুক্তির ব্যবহার


file (4)বর্তমান প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবনযাত্রার মান উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে কর্মস্থলের কাজ থেকে শুরু করে বহির্বিশ্বের যোগাযোগের কাজগুলো আরো সহজ হয়ে যাচ্ছে। এসব কিছুর অবদানের পিছনে রয়েছে তথ্যপ্রযুক্তির আশীর্বাদ। বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে বিজ্ঞান এবং প্রযুক্তির অকল্পনীয় পরিবর্তন হয়েছে যার ফলে গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়। বর্তমানে বাজারে যেসব স্র্মাট ফোন বের হয়েছে তা থেকে আমরা অনেক ভালো সুবিধা ভোগ করছি। এর পিছনে মাইক্রোসফটের নির্মাতা বিলগেস্ট এবং অ্যাপলসহ বিভিন্ন ফোন কোম্পানির অবদান রয়েছে। এখন একটি মুঠো ফোনের ভিতরে আমরা সব ধরনের সুবিধা পেয়ে থাকি। যেমন বাজারে যেসব স্মার্ট ফোনগুলো পাওয়া যাচ্ছে স্যামসাং, গুগোল, আইফোন, ম্যাক্রোম্যাক্স, উইন্ডোস প্রভৃতি উল্লেখযোগ্য। ইন্টারনেট থেকে শুরু করে কী নেই এতে? আর ৩এ চালু হওয়ার পর এর সার্ভিস ব্যবহারের চাহিদা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভিতরে স্মার্ট ফোন ব্যবহারে ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। আর গুগোল অ্যাপসগুলো বিভিন্ন মজার মজার সার্ভিস দিচ্ছে তা থেকে খুব সহজে তরুণ-তরুণীরা স্মার্ট ফোন ব্যবহারের প্রতি দুর্বল হয়ে পড়েছে। এখন তো বিনা পয়সায় স্মার্ট ফোন ব্যবহারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে ভিডিও কল থেকে শুরু করে ম্যাসেজিন, এসএমএস প্রভৃতি পাঠানো যায়। বর্তমানে স্মার্ট ফোনগুলোর আকার এবং গঠন প্রভৃতি এত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে তা দেখে যে কেউ মুগ্ধ হবে। অ্যাপলে আইফোনের তুলনা হয় না। আইটিউনস থেকে শুরু করে আর যেসব সার্ভিস রয়েছে এ স্মার্ট ফোনে তা সত্যি অনেক বিস্ময়কর। বর্তমানে স্যামসাং গ্ল্যাস্কির ও বেশ প্রভাব রয়েছে বাজারে। এগুলো ব্যবহারের ফলে আমরা অফিস থেকে শুরু করে প্রফেশনাল ছবি তোলার কাজও এগুলোর মাধ্যমে করতে পারছি। পাশাপাশি উইন্ডোজ ফোনগুলো মাইক্রোসফটের উল্লেখযোগ্য স্মার্ট ফোন। এর পার্থক্য হচ্ছে এর অ্যাপসগুলো ইন্টারনেট থেকে ক্রয় করে নিতে হয়। তরুণদের বিনোদনের জন্য স্মার্ট ফোনের গেমস খেলার কোনো বিকল্প নেই। এত মজার মজার গেমস এবং সফটওয়্যার চালু হয়েছে যা আমাদের অবসরের সময়গুলোকে উপভোগ্য করে তোলে। সামনে যত দিন যাবে স্মার্ট ফোনের চাহিদা বেড়ে যাবে সারা বিশ্ব। স্মার্ট ফোন নামক প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী আরো সহজ হয়ে ধরা দেবে এই মুঠো ফোনে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ