,

সময়কে উতরে যাচ্ছেন মৌসুমী

file (2)সফলভাবে ক্যারিয়ারের দুই যুগ অতিক্রম করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তার সমসাময়িক সব নায়িকাই সময়ের পালাবদলে হারিয়ে গেছেন। শাবনাজ, শাবনূর, পূর্ণিমা কিংবা পপি এক ধরনের অঘোষিতভাবেই চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মৌসুমী এখনো দাপটের সঙ্গে মিডিয়া অঙ্গনে টিকে রয়েছেন। শুধু তাই নয়; দিনকে দিন তার ব্যস্ততা ক্রমে বেড়েই চলছে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনায়ও সরব রয়েছেন। ছোটপর্দাতেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে। অর্থাৎ সময়কে উতরে গিয়ে চিরতরুণ নায়িকায় পরিণত হয়েছেন মৌসুমী। বর্তমানে তিন ছবির কাজ নিয়ে বান্দরবানে রয়েছেন তিনি। ছবি তিনটি হচ্ছে 'শূন্য হৃদয়', 'ভালবাসবে তো' ও 'মন জানে না মনের ঠিকানা'। এর মধ্যে 'শূন্য হৃদয়' ছবির পরিচালক মৌসুমী নিজেই। 'ভালবাসবে তো' সদ্য প্রয়াত পরিচালক বেলাল আহমেদের অসমাপ্ত ছবি। ছবিটি শেষ করার দায়িত্ব নিয়েছেন মৌসুমী। তৃতীয় ছবি 'মন জানে না মনের ঠিকানা' পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। তিনটি ছবিই ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে। 'শূন্য হৃদয়' ছবিতে মৌসুমীর সঙ্গে রয়েছেন ফেরদৌস। 'ভালবাসবে তো' ছবিতে মৌসুমীর নায়ক নিলয়। আর 'মন জানে না মনের ঠিকানা'য় তার সহশিল্পী হিসেবে রয়েছেন ফেরদৌস ও সাজ্জাদ। এছাড়া মৌসুমীর হাতে আরো ৮-১০টি ছবি রয়েছে। এর অধিকাংশই মুক্তি প্রতীক্ষায়। ছবিগুলো হলো_ 'এক কাপ চা', 'লিডার', 'সৌভাগ্য', 'মায়ের মতো ভাবী', 'লীলামন্থন', 'উপমা' প্রভৃতি। তবে দুঃখের বিষয়, আসন্ন ঈদে মৌসুমীর কোনো ছবি মুক্তি পাচ্ছে না। কিন্তু তারপরও ঈদে দর্শকরা তাকে দেখতে পাবেন। কারণ ঈদ উপলক্ষে ছোটপর্দার জন্য 'চাঁদমুখ' নামে একটি টেলিছবিতে অভিনয় করেছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেন, 'চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় এবার আর সেভাবে নাটক-টেলিছবিতে অভিনয় করতে পারিনি। তবে বেশ কিছুদিন আগে 'চাঁদমুখ' টেলিছবির কাজটি করে রেখেছিলাম। আসন্ন ঈদের অনুষ্ঠানমালাতে এটি প্রচার হবে। তাই ঈদে এই একটি মাত্র টেলিছবিতেই দর্শকরা আমাকে দেখতে পাবেন।' 'চাঁদমুখ' টেলিছবিতে দেখা যাবে, কৃষ্ণ (মিশু সাবি্বর) ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসক বলে দিয়েছেন, কৃষ্ণ হয়তো আর মাত্র দুই মাস বাঁচতে পারেন। তার জীবনের শেষ ইচ্ছা নায়িকা নার্গিসের (মৌসুমী) সঙ্গে দেখা করা। এক এজেন্সির মাধ্যমে তার প্রিয় নায়িকার সঙ্গে দেখা করতে চান কৃষ্ণ। কিন্তু এ জন্য অনেক চড়াই-উতরাই পেরোতে হয় তাকে। টেলিছবিটি পরিচালনা করেছেন ইউসুফ চৌধুরী। স্বাধীন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ টেলিছবিটির নির্বাহী প্রযোজক ওমর সানী। টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে। সর্বশেষ গত বছর মৌসুমী অভিনীত মোস্তাফিজুর রহমান মানিকের 'কিছু আশা কিছু ভালবাসা' ছবিটি মুক্তি পায়। মৌসুমী ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের 'কেয়ামত থেকে কেয়ামত' ছবি দিয়ে আলোচনার শীর্ষে চলে আসেন। চলচ্চিত্রে দুই দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস