,

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার লেখাপড়া

1_98686প্রিয় শিক্ষার্থী


বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগতম। আজ তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের 'আমাদের দায়িত্ব ও কর্তব্য' নিয়ে আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর।


সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ


১. প্রশ্ন : কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বে অবহেলা?


ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ


গ. সহযোগিতা করা ঘ. অন্যের ক্ষতি করা


উত্তর : অন্যের ক্ষতি করা।


২. প্রশ্ন : আমাদের দেশে সর্বনিম্ন কত বছর বয়সের নাগরিক ভোট দিতে পারে?


ক. ১৮ খ. ২০ গ. ২২ ঘ. ২৪


উত্তর : ১৮।


৩. প্রশ্ন : দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেয়া উচিত?


ক. সৎ ও যোগ্য ব্যক্তি খ. ধনী ও নামকরা ব্যক্তি


গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তি


উত্তর : ক. সৎ ও যোগ্য ব্যক্তি।


৪. প্রশ্ন : রাস্তায় চলাচলের সময় আমাদের কী করা উচিত নয়?


ক. জেব্রা ক্রসিং ব্যবহার খ. ওভার ব্রিজ ব্যবহার


গ. ফুটপাথ ব্যবহার ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা


উত্তর : ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা।


৫. দেশের উন্নয়নের জন্য কী ধরনের নাগরিক প্রয়োজন?


ক. শিক্ষিত খ. নিরক্ষর


গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা


উত্তর : ক. শিক্ষিত।


৬. প্রশ্ন : কর্তব্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত কোনটি?


ক. অধিকার খ. সম্পদ গ. যোগাযোগ ঘ. নিয়ম মানা


উত্তর : ক. অধিকার।


৭. প্রশ্ন : সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা কার দায়িত্ব?


ক. আমাদের সবার খ. সরকারের


গ. বয়োজ্যেষ্ঠদের ঘ. পুরুষদের


উত্তর : ক. আমাদের সবার।


৮. প্রশ্ন : সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য আমাদের কী করতে হবে?


ক. অন্যের ক্ষতি করব খ. মিলেমিশে চলতে হবে


গ. ঝগড়া করতে হবে ঘ. রাস্তাঘাট তৈরি করতে হবে


উত্তর : খ. মিলেমিশে চলতে হবে।


৯. প্রশ্ন : সমাজের অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কী করব?


ক. সহযোগিতা করব ও সহমর্মিতা দেখাব


খ. ক্লাব তৈরি করব


গ. ভালো ব্যবহার করব ঘ. কোনোটিই নয়


উত্তর : ক. সহযোগিতা করব ও সহমর্মিতা দেখাব।


১০. প্রশ্ন : কোনো অপরিচিত লোক তোমাকে চকোলেট খেতে দিতে চাইলে তুমি কী করবে?


ক. নিয়ে যাবে খ. নিয়ে কিনে দেবে


গ. নিয়ে বাড়িতে গিয়ে খাবে ঘ. প্রত্যাখ্যান করবে


উত্তর : ঘ. প্রত্যাখ্যান করবে।


১১. রাস্তায় দুর্ঘটনার অন্যতম কারণ কী?


ক. অদক্ষ চালক খ. অপ্রশস্ত রাস্তা


গ. অসাবধানে পথচলা ঘ. ত্রুটিযুক্ত যানবাহন


উত্তর : গ. অসাবধানে পথচলা।


১২. প্রশ্ন : আমাদের সাবধানে পথচলা উচিত কেন?


ক. আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে


খ. নিজের নিরাপত্তার জন্য


গ. শাস্তির ভয়ে ঘ. দুর্ঘটনা ঘটার জন্য


উত্তর : খ. নিজের নিরাপত্তার জন্য।


১৩. প্রশ্ন : বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাঙ্ রাখব কেন?


ক. বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য


খ. খেলার জন্য গ. রোগীর চিকিৎসার জন্য


ঘ. বৃদ্ধ লোকের চিকিৎসার জন্য


উত্তর : বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে