,

আজ হজে যাচ্ছেন ববিতা

5_98783আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা আজ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী মাসের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে কয়েকবার তিনি ওমরা পালন করেছেন। এ প্রসঙ্গে বলেন, 'হজে যাওয়ার ইচ্ছা আমার দীর্ঘদিনের। এবার সে ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এর আগে কয়েকবার ওমরা পালন করলেও নানা ব্যস্ততার কারণে হজে যাওয়ার সুযোগ করতে পারিনি। হজে গিয়ে আমি দেশ-জাতির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। সবাই আমার জন্য দোয়া করুন, আমি যেন সুস্থ শরীর নিয়ে হজ পালন করতে পারি।'


অন্যদিকে গুঞ্জন রয়েছে, হজ থেকে ফিরে ববিতা আর অভিনয় করবেন না। তবে এ ব্যাপারে এখনও ববিতা কিছু বলেননি। উল্লেখ্য, ববিতা প্রয়াত চিত্র পরিচালক জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্রে আসেন। চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বেশ ক'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী