,

ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চালু

united-airways_153340২ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট। শনিবার সকাল ৮টায় সৈয়দপুরের উদ্দেশে অভ্যন্তরীণ একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের পরবৃহস্পতিবার থেকে ইউনাইটেডের সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়।
ইউনাইটেড এয়ারওয়েজের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সকাল ৮টায় সৈয়দপুরের উদ্দেশে অভ্যন্তরীণ একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। তিনি জানান, ইউনাইটেডের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কাউন্টার বিমানবন্দরে খোলা রয়েছে। দুপুরে আন্তর্জাতিক একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কলকাতা যাবে। রাতে জেদ্দাগামী একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের পর এয়ারলাইন্সটিতে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়।  এরপর মঙ্গলবার ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়। একপর্যায়ে বৃহস্পতিবার থেকে ইউনাইটেডের সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়। ফ্লাইট বন্ধের কারণে চারটি দেশে ইউনাইটেড এয়ারওয়েজের এক হাজারের বেশি যাত্রী আটকা পড়ে। এতে গত কয়েকদিন ধরে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ