কসবায় শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত
শেখ কামাল উদ্দিন : বাংলাদেশ স্কাউটস জাতীয় পর্যায়ের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন সারাদেশে একযোগে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লা অঞ্চলের কেন্দ্র নং ৩ এর মূল্যায়ণ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শাপলা কাবে ৫৯ জন রেজিস্ট্রেশন করে ৪৬জন ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এ ১জন অংশ গ্রহণ করে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মুক্ত দলের কাবগণ এতে অংশ গ্রহণ করে। কসবা পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন; ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল। এসময় উপস্থিত ছিলেন; সহকারি কমিশনার (ভূমি) সোহেল আহমেদ, বিদ্যালয়ের সভাপতি এ কে এম বদিউল আলম জামাল, সাবেক চেয়ারম্যান মো. মোশাররাফ হোসেন ইকবাল, প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ ভূঞা, সহকারি অধ্যাপক ও সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন, উপজেলা স্কাউট কমিশনার মো. সাকায়েত হোসেন, সম্পাদক মো. আল মামুন ভূঞা, স্কাউট লিডার কে বি এম হুমায়ূন কবির (উডব্যাজার), সহকারি সম্পাদক মো. জয়নাল আবেদীন (উডব্যাজার), মো. নজরুল ইসলাম চৌধুরী (উডব্যাজার), মো. অলিউল্লাহ সরকার অতুল (সিএএলটি), মো. নাজির আহাম্মদ, মোশারফ হোসেন, জামাল হোসেন আখন্দ ও মনির হোসেন ভূইয়া।
কুমিল্লা আঞ্চলিক উপ-কমিশনার (কাব) মো. আবুল হাশেম কনট্রাক্ট পারসনের দায়িত্ব পালন করেন। জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি হিসেবে দায়িত্বরত কর্মকর্তাগণ হলেন প্রফেসর মোজাহেদ হোসেন (এলটি), নাজমুল কবির পলাশ (সিএএলটি), শহীদুজ্জামান সানি (উডব্যাজার), এএসএম মোস্তাফিজুর রহমান (উডব্যাজার) ও বজলুর রহমান (উডব্যাজার)।











