,

নবীনগরে মেয়র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা

upazila electionআবু কামাল খন্দকার : উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মেয়র প্রার্থী মো: ইদন খান (টাইপ রাইটার) বৃহস্পতিবার সন্ধ্যায় আলীয়াবাদ মাছ বাজার মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি চারগ্রামে ৬জন মেয়র প্রার্থী থাকায় কারো পক্ষেই সুফল বয়ে আনা সম্ভব নয়, উল্লেখ করে বলেন, চারগ্রামের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোন বিকল্প নেই। চার গ্রামের জনসাধারণ আলোচনার মাধ্যমে পারে একক প্রার্থী নির্বাচিত করে আশার প্রতিফলন ঘটাতে। তাই তিনি ঐক্য ও একক প্রার্থীর স্বার্থে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন এবং তার নির্বাচনীয় প্রতিক ‘টাইপ রাইটার’ মার্কায় ভোট না দেয়ার জন্য পৌরবাসীকে অনুরোধ জানান। 
চার গ্রামে আপনার কোন পছন্দের প্রার্থী আছে কিনা, সাংবাদিকরা জনতে চাইলে তিনি বলেন, আমার ব্যক্তিগত কোন পছন্দের প্রার্থী নেই তবে গ্রামবাসী বসে যাকেই নির্বাচন করবে আমি তার পক্ষেই কাজ করব। 
সম্মেলনের কিছুক্ষন পড়েই একই গ্রামের কাপপিরিজ প্রতিক আওয়ামীলীগ সমর্থক আবদুল রহমানের পক্ষে প্রাচারনা চালাতে দেখা যায় ওই প্রার্থীকে।     

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা