,

হেলিকপ্টারে নাটকের শুটিং

1411662401.হেলিকপ্টারে শুটিং হলো ঈদ উপলক্ষে নির্মিত নাটক ‘প্লাস-মাইনাস’র।  রবিন খানের নির্দেশনায় নাটকের গল্পের প্রয়োজনে হেলিকপ্টারে শতাব্দী ও হাসিনের শুটিং হয়। ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ভিন্নধরনের গল্পের এই নাটকটি রচনা করেছেন নাট্যনির্মাতা মিজানুর রহমান লাবু। এই নিয়ে চতুর্থবারের মতো শতাব্দী ও হাসিন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। শতাব্দী ওয়াদুদ বলেন, ‘হাসিন ভালো অভিনয় করে। তার সঙ্গে এই নিয়ে চতুর্থবারের মতো কাজ করছি। ভালো লেগেছে কাজটি করতে। বিশেষ করে গল্পের প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের বিষয়টি দর্শকের কাছে ভালো লাগবে।’ হাসিন বলেন, ‘শতাব্দী ভাইয়ার সঙ্গে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। আর নির্দেশক রবিন খানের প্রতি কৃতজ্ঞ যে, তিনি আমাকে চমৎকার গল্পের একটি নাটকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ শতাব্দী ও হাসিন অভিনীত প্রচার না হওয়া অন্য তিনটি নাটক হচ্ছে আকিব অনিকের ‘জিন্নাহ ভাই ও শর্ট সার্কিট’, আজিম টিটুর ‘ইজ ইক্যুয়াল টু জিরো’ এবং আসাদ খানের ‘সুইসাইড’। এদিকে আসছে ঈদ উপলক্ষে হাসিন এনটিভিতে প্রচারের লক্ষে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘উভচর’র কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন আলী ফিদা একরাম তোজো। এছাড়া কাজ করছেন পল্লব বিশ^াসের নির্দেশনায় ‘আলাল দুলাল ও দিশেহারা হাজী চাঁন মিয়া’ নাটকের।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে