,

ইচ্ছে নিয়ে মনির হোসেন

1411662353.২০১০ সালে প্রকাশিত হয়ে মনির হোসেনের প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার শুভেচ্ছা’। ঐ সময়ে অ্যালবামের ‘ভালোবাসার শুভেচ্ছা’ গানটি শ্রোতা মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এরপর ব্যবসায়িক কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে অবস্থানের কারণে পুরোপুরি গানের সঙ্গে যুক্ত থাকতে না পারলে ও বিভিন্ন উৎসবে-পার্বনে একাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন মনির। এবারের ঈদে শ্রোতাদের জন্য নিয়ে আসছেন ২য় একক অ্যালবাম ‘ইচ্ছে’। আধুনিক, ফোক ও চতুষ্পদী মিলিয়ে মোট ১২টি গান থাকছে এই অ্যালবামে। গানগুলো লিখেছেন মুন্সী ওয়দুদ, নেয়ামত উল্লাহ, ওমর ফারুক, রাজীব হোসাঈন, বালার্ক, মনজুর বাবু, আলিফ আলমীর এবং শিল্পী নিজে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন দেবেন্দ্রনাথ চক্রবর্তী, রাজিব হোসাইন, অমিত এবং সাজেদুর শাহেদ। চারটি দ্বৈত গানে মনির হোসেনের সাথে কণ্ঠ দিয়েছেন নওরীন, ফারাবী, স্বরলিপি ও প্রীতম। মনির হোসেন বলেন, ‘ইচ্ছে’ অ্যালবামে মনের একান্ত অনুভূতির কথা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, কোরবানির মহিমার সাথে প্রেমিক-প্রেমিকার ভালোলাগা-ভালোবাসার গান করার চেষ্টা করেছি। বেশ সময় নিয়ে অ্যালবামের গানগুলো করার চেষ্টা করেছি। গানগুলো শ্রোতাদের ভালো লাগলেই আমার স্বার্থকতা।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের