বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহার ও দুর্গাপূজায় যাত্রী সেবা দিতে ১৩০টি বগি যোগ-মজিবুল হক

mojibul haqঈদ ও শারদীয় পূজায় ঘরমুখো মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিশ্চিত করতে চলাচলকারী ট্রেনের সঙ্গে যোগ হবে নতুন আরো ১৩০টি বগি। আর বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনকে গতিশীল রাখতে প্রস্তুত রাখা হয়েছে আরো ৩০টি লোকোমেটিভ ইঞ্জিন।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রেলমন্ত্রী মজিবুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

রেলপথ মন্ত্রী বলেন, এবার পবিত্র ঈদুল আযহার ও শারদীয় দুর্গাপূজা এক সঙ্গে হওয়ায় ট্রেনে উপচে পড়া ভিড় হবে। যাত্রীদের এ অতিরিক্ত চাপ সহজ করতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৭টি স্পেশাল ট্রেন চলাচল করবে। 

তিনি আরো বলেন, যাত্রীদের সেবা দিতে ট্রেনগুলোর সঙ্গে আরো ১৩০টি বগি যোগ করা হবে। সেই সঙ্গে অতিরিক্ত আরো ৩০টি লোকমোটিভ ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে। কোথাও কোনো ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে এ ৩০টি ইঞ্জিন দিয়ে আমরা ট্রেন চলাব। পবিত্র ঈদুল আযহার ও শারদীয় দুর্গাপূজায় যাত্রী সেবা দিতে শতভাগ প্রস্তুত রয়েছি।

রেলমন্ত্রী মজিবুল হক দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যান। তিনি আগরতলার ঈশ্বর পাঠশালার শতবর্ষী পূর্তি ঊপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা