,

হাসিনা-ওবামা শুভেচ্ছা বিনিময়

obama hasinaযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদফতর সংলগ্ন ওয়াল্ডর্ফ এস্টোরিয়া হোটেলে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ওই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছালে ওবামা ও মিশেল তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যেরও প্রশংসা করেন বাংলাদেশের সরকার প্রধান।জলবায়ু পরিবর্তনের ভয়াল থাবা থেকে ধরিত্রীকে রক্ষায় অঙ্গীকারের জন্যও আমেরিকার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান বলে তার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান।

গত ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের পর এটাই আমেরিকার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সাক্ষাৎ। অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশ্ব নেতার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ