,

কুখ্যাত ০৩ ছিনতাইকারী গ্রেফতার।

Arest_585037960-150x150ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল অত্র থানা এলাকায় আইন শৃঙ্খলা ডিউটি করাকালীন সময় অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত ছিনতাইকারী ১। রায়হান (২৫), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-মধ্যপাড়া, বাসা নং-৬৮১ (হারুন মিয়ার ভাগিনা) ২। সাহাব উদ্দিন (২২), পিতা-কাদের মিয়া, সাং-সুহিলপুর বর্তমানে মধ্যপাড়া (শান্তিবাগ হুমায়ুন মিয়ার বাসা), ৩। শাহআলম (২০), পিতা-কালন মিয়া, সাং-দামচাইল, বর্তমানে মধ্যপাড়া, (এমরান মিয়ার বাড়ির ভাড়াটিয়া), সর্ব  থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন বাগানবাড়ি ডা. হাবিবুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করতঃ ছিনতাইকারী রায়হান এর পরিহিত প্যান্টের পকেট হইতে লুন্ঠিত ০১টি নকিয়া মোবাইল সেট যাহার মুল্য ১০,০০০/- টাকা উদ্ধারপূর্বক তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, বর্ণিত ছিনতাইকারীগন জনৈক মোঃ এমরান হোসেন এর স্ত্রী তাহার ছেলেকে নিয়া রিক্সা যোগে বাসায় যাওয়ার পথে বেলা অনুমান ০১.৩০ ঘটিকার সময় ঘটনাস্থল বাগানবাড়ি ডা. হাবিবুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্রই ছিনতাইকারীগন রিক্সার গতিরোধ করিয়া দেশীয় ছুরির ভয় দেখাইয়া তাহার স্ত্রীর নিকট থাকা ০১টি ভ্যানিটি ব্যাগের ভিতর থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ টাকা এবং তাহার স্ত্রীর হাতে থাকা ০১টি নকিয়া মোবাইল ছিনাইয়া নিয়া যায়। পরবর্তীতে পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় ছিনতাইকারীদেরকে ধৃত করে। এই ঘটনা সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৭৪(০৯)১৪ রুজু করা হইয়াছে। বর্ণিত ছিনতাইকারীগন প্রায় সময়ই দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখাইয়া ছিনতাই করিয়া থাকে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যাহত আছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ