,

শিশু পরিবারের শিশুদেরকে পুলিশ সুপারের ঈদ উপহার প্রদান

IMG_0266 [] []ব্রাহ্মণবাড়িয়ার সরকারী শিশু পরিবারের শতাধিক শিশুদের ও স্টাফদের মাঝে আজ বুধবার অপরাহ্নে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) ঈদ উপহার হিসাবে নতুন জামাকাপড় বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশুরা তাদের প্রিয় পুলিশ সুপার ও ঈদ উপহার হাতে পেয়ে আনন্দে আতœহারা হয়ে পড়ে। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), জননন্দিত রাজনীতিবিদ আল মামুন সরকার, সহকারী পুলিশ সুপার, সদর মডেল থানা তাপস রঞ্জন ঘোষ, শিক্ষানবীশ এএসপি আজাহারুল ইসলাম মুকুল, জহিরুল ইসলাম, ওসি আকুল চন্দ্র বিশ্বাস ও শিশু পরিবারের তত্বাবধায়ক ও স্টাফগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সুবিধাবঞ্চিত শিশুদেরকে মানুষের মত মানুষ হয়ে সমাজের অধিকার বঞ্চিত মানুষদের পাশে থেকে দায় শোধের পরামর্শ দেন।

তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শিশু পরিবারের শিশুদেরকে আপনজন মনে করে বিধায় তাদের সাথে সবসময় সুখ দুঃখ ভাগাভাগি করেন। পুলিশ সুপার তার সহকর্মীদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার পরামর্শ দেন। জননন্দিত রাজনীতিবিদ আল মামুন সরকার পুলিশ সুপারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন।

এএসপি তাপস রঞ্জন ঘোষ বলেন, পুলিশ সুপার তার অকালে ঝরে যাওয়া শিশু সন্তানের চেহারা শিশু পরিবারের শিশুদের মাঝে খুজে পান বিধায় বারবার তাদের মাঝে ছুটে আসেন। অনুষ্ঠান শেষে শিশু পরিবারের শিশুরা নিজ হাতে বানানো আচার তাদের প্রিয় পুলিশ সুপারকে উপহার দেন।    

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ