,

নেপালকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

bd women

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে নেপালকে ৮১ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১০৮ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২৬ রানে সবকয়টি উইকেট হারায় নেপাল ক্রিকেট দল।

১৭তম এশিয়ান গেমসের প্রমীলা ক্রিকেটের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট হাতে ৪ উইকেটে ১০৭ রান করেছেন সালমা-আয়শা-রুমানারা।

বাংলাদেশের পক্ষে আয়শা ৫১ রানে অপরাজিত ছিলেন। তার অর্ধশত রানের ইনিংসটিতে ২টি বাউন্ডারি ছিল। এ ছাড়া লতা মণ্ডল ১১ এবং শাহনাজ পারভিন ১২ রান করেছেন। বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন করেছেন ৫ বলে ৭ রান।

বল হাতে বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ও রুমানা আহমেদ ৩টি করে উইকেট নেন। এ ছাড়া দুটি করে উইকেট নেন জাহানারা আলম ও ফাহিমা খাতুন।

সালমা খাতুন তিন ওভার বল করেন। তার মধ্যে ২টি ওভার মেডেন নেন। রান দেন ১টি। উইকেট তুলে নেন ৩টি। রুমানা আহমেদ ২.৩ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।

বৃহস্পতিবার শক্তিশালী শ্রীলঙ্কা দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে জয় পেলে ফাইনালে উঠে যাবে সালমারা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ