,

সরাইলে কমিউনিটি মেডিকেল অফিসার সাময়িক বরখাস্ত

tika dinমাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্তব্য কাজে অবহেলার দায়ে মো.রফিকুল ইসলাম নামের এক উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ১৯৮৪ সালে চাকুরিতে যোগদান করেন। এর পর থেকে তিনি ওই কেন্দ্রেই কর্মরত ছিলেন। রফিকুল ইসলামের অরুয়াইল বাজারে রয়েছে রফিক মেডিকেল হল নামের একটি ঔষধের দোকান। তিনি প্রতিনিয়িত কর্মস্থলে অনুপস্থিত থেকে ওই দোকানে বসে অর্থের বিনিময়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। গ্রামবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন গত ২৯ আগষ্ট সকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে বিষয়টি তিনি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এর পর বুধবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক মো.তসলিম উদ্দিন খান এর স্বাক্ষরিত এক পত্রে রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। অরুয়াইল ইউনিয়নের একাধিক জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন বলেন, রফিক কখনো স্বাস্থ্য কেন্দ্রে বসে রোগীদের সেবা দেননি। সর্বক্ষণ নিজ ফার্মেসীতে বসে ভিজিটের বিনিময়ে রোগী দেখছেন। আর হাজিরা খাতায় ২/৩ সপ্তাহের স্বাক্ষর একেবারে করেছেন। একবার এক ছেলের ভুল সুন্নতে খাতনা করে কয়েক লক্ষ টাকা ও জরিমানা দিয়েছেন। মেডিকেল অফিসার (এমসিএইচ) ডাঃ মোঃ গাজী আবদুল মান্নান, রফিকুল ইসলামের বরখাস্থের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২১ সেপ্টেম্বর তাকে রিলিজ দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে চুন্টা ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা রতনা বেগমকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  কর্তব্য কাজে অবহেলার দায়ে বিধি মোতাবেক রফিকুল ইসলামকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ