,

কসবায় প্রতারক চক্রের ৯ নারী সদস্য গ্রেপ্তার

Arest_585037960-150x150শেখ কামাল উদ্দিন :  কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিনব কায়দায় প্রতারণা ও ছিনতইয়ের অভিযোগে ৯ নারী সদস্যকে মঙ্গলবার দুপুরে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হেলেনা বেগম বাদী হয়ে ওই ৯ প্রতারণা চক্রের সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ তাদেরকে দুপুরেই ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন; ব্রাহ্মনবাড়িয়ার নাছিরনগর উপজেলার ভোলাক গ্রামের সুবেরা বেগম (২২), দরমন্ডল গ্রামের পারভিন বেগম (৪০),  হেলেনা বেগম (৩২), রেখা আক্তার (২০), সাহেরা খাতুন (৩৬), কুহিনুর বেগম (২৫), রিনা বেগম (২২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেবনগর গ্রামের রফিয়া খাতুন (৪০), হবিগঞ্জের ফাহিমা আক্তার (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের হেলেনা বেগম বাসযোগে কুটি চৌমহনী আসারপথে সৈয়বাদবাস ষ্ট্যান্ড এলাকায় প্রতারনাচক্রের এক সদস্য ওই নারীর কাছ থেকে একটি চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করলে অন্যরা তাকে ছাড়িয়ে নিতে আসে। পরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চেইনটি উদ্ধার করে। 
কসবা থানার উপ-পরিদর্শক অঞ্জন কুমার নাহা বলেন; গ্রেপ্তারকৃতরা প্রতারণা চক্রের সদস্য। তাদের কাছ থেকে অভিনব কায়দায় স্বর্ণের চেইন নিয়ে পালানোর সময় জনতা তাদের ধাওয়া করে আটক করে।  তাদের কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 


 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের