,

‘জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে সরকার’

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও ২০দল আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গত নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন রাজবাড়ি, জয়পুরহাটের পর ব্রাহ্মণবাড়িয়া এলেন। কারণ তিনি এখানকার মানুষকে ভালোবাসেন। তিনি জানেন এখানকার মানুষ সংগ্রামী। তারা সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে পারে।”
তিনি বিগত সময়ে সরকারবিরোধী আন্দোলনে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ফখরুল বলেন, “ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় এসে এই অবৈধ সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

সরকার নির্বাচন থেকে শুরু করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী