,

কসবা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে তালা প্রতিবাদে চলছে কর্মবিরতি

kasba hospitalশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনের কক্ষের তালা সোমবার পর্যন্ত খোলা হয়নি।  প্রতিবাদে চিকিৎসকেরা গতকাল তাদের কক্ষ বন্ধ করে কর্ম বিরতি পালন করছেন। এতে করে চিকিৎসা নিতে পারছে না রোগীরা।  রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। 

জানা গেছে; উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেওয়ার নামে ১২ জনের কাছ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর তিনজন কর্মচারীর মাধ্যমে সাবেক সিভিল সার্জন নারায়ন চন্দ্র দাস ৩৬ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিয়োগ বঞ্চিত রাহাত সুলতানা গত ৩০ জুলাই সাবেক সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দেন। গত ৩ আগস্ট নিয়োগ বাতিল ও সিভিল সার্জনের বিচারের দাবীতে হাসপাতাল চত্ত্বরে কসবা সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সভা হয়। সভা থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসাইনকে ঘুষের বিনিময়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের গ্রহণ না করতে হুঁশিয়ার করে দেন বক্তারা। গত তিন দিন ধরে নিয়োগ পাওয়া ব্যক্তিরা স্বাস্থ্য কমপ্লেক্্ের এসে কাজ করছেন। এ খবর পেয়ে গত রোববার সাড়ে ১১টার দিকে চাকুরী বঞ্চিতরা এলাকার লোকজন নিয়ে ওই কর্মকর্তাকে জোরপূর্বক বের করে তার কক্ষে ওসির সামনেই তালা ঝুলিয়ে দেয়। এর প্রতিবাদে সোমবারও চিকিৎসকেরা তাদের কক্ষে তালা ঝুলিয়ে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয়। এতে করে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 
কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের জাহেরা বেগম (৬০) বলেন; তার ৪ মাস বয়সী নাতি ফয়সাল মিয়ার নিউমোনিয়া হয়েছে। চিকিৎসা নিতে হাসপাতালে গেলে চিকিৎসা করেনি চিকিৎসকরা। সারাদিন অপেক্ষা করে দুপুরে বেলা উপজেলা হাসপাতালে অবসরপ্রাপ্ত একজন চিকিৎসক দিয়ে চিকিৎসা করতে হয়েছে। 
কসবা উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন সোমবার  বলেন; কসবা থানার ওসির সামনেই তাকে কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হলেও দ্বিতীয় দিনের মত কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। তাই চিকিৎসকেরা তাদের কক্ষ বন্ধ করে কর্মবিরতিতে রয়েছে। তবে জরুরী বিভাগ খুলা রয়েছে।  
কসবা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন; স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে তালা দেয়ার বিষয়ে দ্বিতীয় দিনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ না পেলে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ