শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন খালেদা জিয়া ব্যাপক প্রস্তুতি,শতাধিক তোরণ

BNP PiC-2আমিরজাদা চৌধুরী: বিএনপি চেয়ারপারসন এবং ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন। বিকেল ৩ টায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।জেলা বিএনপি জানিয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক  সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ নিরপেক্ষ ও সুষ্টু জাতীয় নির্বাচন আদায় এবং গনতন্ত্র পুন: প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ,মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশব্যাপী যে নিরন্তর আন্দোলন সংগ্রাম চলমান সে আন্দোলনকে আরো বেগমান করার জন্যেই ব্রাহ্মণবাড়িয়ার এই জনসভা হচ্ছে। জনসভায়  প্রায় দু-লাখ লোকের সমাগম হবে বলে আশা করছেন জেলা বিএনপি’র নেতারা।এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার জনসভাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। রঙ্গিন ডিজিটাল ব্যানার-ফেষ্টুনে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া। বেগম খালেদা জিয়ার আসার পথে আশুগঞ্জ থেকে জনসভাস্থল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথে নির্মান করা হয়েছে শতাধিক তোরণ। তার আগমনকে কেন্দ্র করে জেলায় সাজসাজ রব পড়েছে। তবে এই জনসভায় কে সভাপতিত্ব করবেন তা নিয়ে সংকট দেখা দিয়েছে। জনসভার প্রস্তুতি দেখতে শনিবার ব্রাহ্মণবাড়িয়া আসেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। তিনি স্থানীয় প্রেসক্লাবে জনসভার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। দু-সপ্তাহ আগে খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়া সফরের কর্মসূচী ঘোষনার পর ব্যস্ত হয়ে উঠেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর থেকে ব্যস্ত সময় পার করেন তারা।  জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, নেত্রীর সফরকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা প্রত্যেকটি ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত গনসংযোগ করছেন। এসময় নেত্রীর আগমন বার্তা পৌছে দিয়ে জনসভায় যোগ দিয়ে ২০ দলীয় জোট নেত্রীর গুরুত্বপূর্ন ভাষন শুনার আহবান জানানো হয়। তিনি জানান জনসভায় প্রায় দু-লাখ লোকের সমাবেশ ঘটবে বলে আমরা আশা করছি। 
সভাপতি ঠিক হয়নি এখনো: গুরুত্বপূর্ন এ জনসভায় কে সভাপতিত্ব করবেন তা ঠিক হয়নি এখনো। গত ক’দিন ধরে জেলা বিএনপিতে এনিয়ে চলছে দেনদরবার। উত্তেজনাও দেখা দেয়। জেলা বিএনপি’র আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি হজব্রত পালনে সৌদি আরব রয়েছেন। জেলার অন্য দুই সিনিয়র নেতা মুশফিকুর রহমান ও হারুন আল রশিদও রয়েছেন দেশের বাইরে। এই অবস্থায় গুরুত্বপূর্ন এই জনসভায় কে সভাপতিত্ব করবেন তা নিয়ে সংকট দেখা দেয়। জেলা বিএনপি’র একগ্র“প জনসভার সভাপতি হিসেবে চাইছে তরুন নেতা সদর আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে। অন্যগ্র“প আহবায়ক কমিটির এক যুগ্ম আহবায়কের কথা বলছে। ঐ নেতা বিএনএফ-এ যোগ দিয়েছিলেন বলে তাকে সভাপতিত্ব করতে না দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে অপর গ্র“প। এই অবস্থায় জনসভায় কে সভাপতিত্ব করবেন তা গতকাল সন্ধ্যা পর্যন্ত ঠিক হয়নি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে রোববার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি বলেন সভাপতিই জনসভায় সভাপতিত্ব করবেন। জেলা বিএনপি সুত্র জানিয়েছে, সভাপতি কেন্দ্র থেকে ঠিক করা হবে। আজ(গতকাল)সোমবার রাতের মধ্যেই তা ঠিক হবে।