,

নতুন উদ্যমে ব্রাহ্মনবাড়িয়ায় বিএনপি

20140921_131757আরাফাত আহমেদ : আগামীকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আসছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবারের মহাসমাবেশকে ঘিরে স্থানীয় বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পুরোপুরি তৈরি। তারা মনে করেন বর্তমান সরকারের বিরুদ্ধে স্মরণকালের মহাসমাবেশ হবে ব্রাহ্মণবাড়িয়ায়। তাই পুরো জেলাকে সাজিয়েছেন নতুন সাজে।
বেগম খালেদা জিয়া বিকাল ৩টায় জেলা বিএনপি আয়োজিত নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে খুন-গুম, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও জুলুম নির্যাতনের প্রতিবাদ, সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ এবং অবিলম্বে অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিশাল জনসভায় ভাষণ দেবেন।
আশুগঞ্জ টোলপ্লাজা হতে কুমিল্লা সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মো. উচ্চ বিদ্যালয় পর্যন্ত শতাধিক তোড়ন নির্মাণ করা হয়েছে।এছাড়া ব্রাহ্মনবাড়িয়া সদর ছেয়ে গেছে নেত্রীকে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাগতম জানানো রংবেরঙ এর বর্ণিল ব্যানারে।নিয়াজ মো. উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশকে ঘিরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তবে গত ২/৩ দিন ধরে টানা বৃষ্টির কারণে চিন্তিত জোটের নেতাকর্মীরা। মাঠের ভিতর জমে থাকা পানি ও কাঁদা দ্রুত পরিষ্কার করা হচ্ছে। আবহাওয়া এমন থাকলে কী হবে এমন চিন্তায় রয়েছেন তারা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম খোকন জানান, জেলায় নেত্রীর এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি দুই লাখ লোকের এক ঐতিহাসিক সমাগম ঘটবে এ সমাবেশে। তবে টানা বৃষ্টির কারণে আমরা চিন্তিত। বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা এই নিয়ে  আমরা ভাবছি।নেত্রীর আগমনকে কেন্দ্র করে এখন পুরো জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কাজে ব্যস্ত তাই হরতালে কোনো প্রকার মিছিল কিংবা পিকেটিং করা হচ্ছে না। মহাসমাবেশকে সফল করতে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল শিথিল করা হয়েছে।
জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের