,

নবীনগরে ৯৫টি পুজামন্ডপে দুর্গোৎসবের আয়োজন

dorga pojaআবু কামাল খন্দকার : আগামী ২৯ সেপ্টেম্বর বোধনের মাধ্যমে শুরু হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। এ উপলক্ষে উপজেলার ২১ টি ইউনিয়নের সনাতান ধর্মাবলম্বীরা এ বছর ৯৫টি পুজামন্ডপে দুর্গোৎসবের আয়োজন করেছে। সরকারিভাবে মন্ডপের আয়োজকদের ৪১.৯৯২ টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি মন্ডপকেই সাধারণ ও ঝুকিপূর্ণ মনে করছে প্রশাসন। তাই প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ নজরদারি। পুরো এলাকাতেই পুলিশের বিশেষ টহল টিম থাকবে বলে জানান, ওসি রূপক কুমার সাহা। এদিকে আগামী ২৯ সেপ্টেম্বর ১৫ বছরের মধ্যে এই প্রথম পৌর নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে অনেকের পরিবারের প্রার্থী থাকায় উৎসবের আমেজ কিছুটা কম বলে জানান, পুজা উদযাপন কমিটির সভাপতি এড: সুনীল দেব জীবন ও সাধারণ সম্পাদক সমর চন্দ্র দাস। 
প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর নবীনগর পৌরসভায় ২২টি, নবীনগর পূর্ব ইউনিয়নে ১টি, ইব্রাহিমপুর ৮টি, জিনদপুর ২টি, লাউর ফতেহপুর ৩টি, কাইতলা দ: ইউপি ৭টি, কাইতলা উ: ইউপি ২টি, বিরগাঁও ১টি, বিটঘর ৫টি, শিবপুর ৪টি, বিদ্যাকুট ৬টি, নাটঘর ৩টি, সাতমোড়া ২টি, রসুল্লাবাদ ১টি, রতনপুর ৯টি, বড়িকান্দি ১টি,শ্যমগ্রাম ১০টি, বড়াইল ২টি, শ্রীরাপুর ২টি, ছলিমগঞ্জ ২টি ও কৃষ্ণনগর ইউনিয়নে ২টি পুজামন্ডপ অনুষ্ঠিত হবে।        

   

            

 

 

 

                                                                                 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ