,

আইনজীবীদের আদালত বর্জন আজ

7_97709বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে প্রণীত সংবিধান সংশোধনীর প্রতিবাদে আইনজীবীরা আজ সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করবে। আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ শেষে রোববার বিকালে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ কর্মসূচি ঘোষণা করেন। বিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার খোকন বলেন, সরকার ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতেই বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে তুলে দিয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে চাই। এ কারণে দল-মত নির্বিশেষে সব আইনজীবী ঐক্যবদ্ধ হয়েছি। সরকার বিচার ব্যবস্থা ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে আজীবন ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু তাদের সে আশা কখনও পূরণ হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এর আগে সকাল ১০টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এদিকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদকে দেয়া হলে বিচারকরা রাজনৈতিক দাবার ঘুঁটিতে পরিণত হবেন। বিচার বিভাগের নিয়ন্ত্রণ চলে যাবে সরকারের হাতে। অপর এক প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় ভারতের সহযোগিতা কামনা করি। তবে বাংলাদেশের রাজনীতিতে তাদের হস্তক্ষেপ চাই না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ