,

কোলেস্টেরল কমাতে আমড়া

3_97529চলতি পথের খাবারগুলোর মধ্যে আমড়া অন্যতম। যারা আমড়া পছন্দ করেন তারা জেনে খুশি হবেন, একটি আমড়ায় তিনটি আপেলের সমান পুষ্টি রয়েছে। এ ফলটি কাঁচা-পাকা সবভাবেই খাওয়া যায়। আবার কেউ কেউ এটি রান্না করে কিংবা আচার বানিয়ে খেয়ে থাকেন। যেভাবেই খান না কেন আমড়া শরীরের জন্য বেশ উপকারী। ভিটামিন-সি, ভিটামিন-বি, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, কার্বোহাইড্রেট ও সামান্য পরিমাণে প্রোটিন, পেকটিন জাতীয় ফাইবার ও প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে আমড়ায়। নিয়মিত আমড়া খেলে রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আমড়াতে থাকা প্রচুর পরিমাণে আয়রন রক্তস্বল্পতায় খুব ভালো কাজ করে এবং এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন-সি ও ক্যালসিয়াম দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ প্রতিরোধ এবং শরীরের পেশি গঠনে সহায়তা করে। আমড়া ত্বক, নখ ও চুল সুন্দর রাখতে সহায়তা করে। বিশেষ করে ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায়, সেইসঙ্গে ঠান্ডা, কাশি ও কফ দূর করে এ ফলটি। তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি করে আমড়া রাখুন এই ঋতুতে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা