,

গানে ব্যস্ত হচ্ছেন ডলি সায়ন্তনী

1_97598ইদানীং সঙ্গীতাঙ্গনে খুব বেশি নিয়মিত নন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। দীর্ঘ বিরতির পর সম্প্রতি নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন কিছুদিন আগে। এর মাধ্যমে শ্রোতারা আবার ডলি সায়ন্তনীর নতুন গান শুনতে পাবেন। অ্যালবামটির কাজ শেষ করার আগেই সিনেমার গানেও ফিরে এলেন তিনি। এই প্রথম সরকারি অনুদানে নির্মিত ছবির গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী। ছবিটির নাম 'লালচর'। ইমদাদুল হক মিলনের 'নদী উপাখ্যান' উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। 'ছুঁয়ো না ছুঁয়ো না সই, আমি তো আমার নই'_ শিরোনামের গানটির কথা লিখেছেন জুয়েল মাহমুদ। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। শুক্রবার রাজধানীর ইস্কাটনের 'রেশ' স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ গানটি নিয়ে ডলি সায়ন্তনী বলেন, 'সুরকার অসাধারণ সুর করেন। আশা করি শ্রোতা-দর্শকের অনেক ভালো লাগবে মেলোডি ঘরানার এ গানটি।' ডিসেম্বরে লালচর ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক নাদের চৌধুরী। এদিকে সঙ্গীতাঙ্গনে এরই মধ্যে দুই যুগ অতিক্রম করতে চলেছেন ডলি সায়ন্তনী। ১৯৯০ সালে নবম শ্রেণীতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে তার প্রথম একক অ্যালবাম 'হে যুবক' বাজারে আসে। মাসুদ পারভেজ প্রযোজিত 'ঘেরাও' ছবিতে তিনি প্লেব্যাক শুরু করেন। এখন পর্যন্ত প্রায় ৭০০ ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। দ্বৈত গানে সবচেয়ে বেশি গেয়েছেন তিনি অ্যান্ড্রু কিশোরের সঙ্গে। ডলি সায়ন্তনীর জনপ্রিয় অ্যালবামগুলো হলো 'কালিয়া', 'নীরব রাতে', 'বিরহী প্রহর', 'সুখে থেকো', 'নিতাইগঞ্জে জমছে মেলা' ও 'বাংলাদেশের মেয়ে'।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা