,

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

B Baria Mapব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির এক সভা গত শনিবার রাতে টেংকের পাড়স্থ সেবা ক্লিনিকে নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক,প্রবীণ আইনজীবি রাজনীতিবিদ আলহাজ্ব এডভোকেট আব্দুস সামাদ
এর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদানা ও মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উক্ত সভায় জেলা নাগরিক কমিটির উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে মরহুম আলহাজ্ব এডভোকেট আব্দুস সামাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করার সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সংবিধান অনুযায়ী আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমানকে সভাপতি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সেক্রটারী আলহাজ্ব এডভোকট হাবিবুল্লাহ, কমিটির সদস্য বিষ্ণুপদদেব, আব্দুর রউফ মোতাইদ, কৃষিবিদ হাবিবুর রহমান,আলহাজ্ব সাইদুর রহমান, মোঃ আবদুল মালেক, আব্দুল বাছির,আলহাজ্ব মোঃ আব্দুল সালাম,এডভোকেট তাসলিমা সুলতানা নিশাত, সাংবাদিক আল আমীন শাহীন, নজরুল ইসলাম শাহজাদা,হাজী ফরিদ মিয়া ক্বারী, হাজী মোঃ ফরিদ আহাম্মদ, মোঃ জামালউদ্দিন ভ’ইয়া, প্রবীর কুমার দেব,মোঃ ইস্কান্দর মির্জা, মোঃ শফিকুর রহমান শহিদ, এহসানউল্লাহ মাসুদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হুরায়রাহ, মোঃ ওসমাণ গণি,মোঃ শহিদুল আলম, এইচএমএম জামান প্রমুখ।  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ