,

সোমবার সারা দেশে ২০-দলীয় জোটের হরতাল

hortal logoসংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে অর্পণ করে আওয়ামী লীগ বিচার-ব্যবস্থাকে নিজেদের অধীনে নিয়ে আসার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। তিনি বলেন, ‘অনৈতিক ও অবৈধ সংসদের এ সংশোধনী পাস করার কোনো নৈতিক অধিকার নেই।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সোমবারের হরতাল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের