বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে তেল চুরি

unnamedরাষ্ট্রীয় অয়েল কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার তেলবহনকারী ট্যাঙ্কালরী থেকে প্রতিদিন চুরি করে তেল বিক্রি হচ্ছে।তবে পুলিশ যেন এসব দেখেও না দেখার ভ্যান করছে।
জানা যায়,এইসব তেল কোম্পানী অধীনে সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কৈলাশটিলা ও শ্রীমঙ্গলের রশীদপুর থেকে জ্বালানী তেল ট্যাঙ্কলরী যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌছায়।কিন্তু এই ট্যাঙ্কলরীগুলোর চালক ও হেলপার মিলে যাওয়া-আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গাড়ি থামিয়ে অবৈধভাবে তেল বিক্রি করছে।
শাহবাজপুর বাজারের প্রথম গেইট এলাকার ভাই ভাই ট্রের্ডাসে এই তেল বিক্রির ঘটনা উল্ল্যেখযোগ্য।এই দোকানের মালিক দিনে দুপুওে প্রকাশ্যে ঢাকা-সিলেট মহাসড়কের উপড় দাড়িয়ে এসব জ্বালানি তেল কিনে রাখছে প্রকৃত মূল্যের চেয়ে ১০/১২ টাকা কম দামে।
এদিকে এভাবে তেল চোরাইভাবে বিক্রি করে দেওয়ার জন্য কোম্পানীর প্রকৃত ডিলারদের সমস্যা দিন দিন বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান,যখন এভাবে তেল বিক্রির ঘটনা ঘটে তখন পুলিশ দূর থেকে দেখলেও কিছু করেনা।আবার দেখা যায় কিছু ডিবি পুলিশের সদস্য ওইসব তেলের দোকান থেকে এসে টাকা নিয়ে যায়।
এবিষয়ে বিভিন্ন পেট্রোলপাম্প মালিকদের সাথে আলাপ করে জানা যায়,এই সব চোরাই তেলের কারণে তাদেরও ব্যবসা অনেক ক্ষতি হচ্ছে। এই বিষয়টি স্থানীয় প্রশাসন জানলেও তারা না জানার ভ্যান করে। ঐসব চোরাই ব্যবসায়ীদের নিকট থেকে টাকা নিয়ে এই ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে পুলিশ। আর এই সব তেলের জন্যই আসল তেলের বাজার নষ্ট করে ফেলছে। জানা যায়, প্রতি দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ট্যাঙ্কলরী গুলো থামিয়ে ট্যাঙ্কির মাঝে বরাবর নীচের তেল খালাসের বড় মুখটি খোলে দেয়। আর এই সব চোরাই ব্যবসায়ীরা ১টি হাফ কাঠা ডাম ও টিন নিয়ে আসে টিন ভর্তি কর তেল ড্রাম রাখে তার পর ড্রাম ভর্তি করে তেল নেওয়া হয় বিভিন্ন দোকানে। তারপর এই সব চুরাই তেল বিক্রি করা হয় সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরের বিভিন্ন ববসায়ীদের নিকট। আর এই সব চোরাই তেলের মুল ধরা হয় কোম্পানীর নির্ধারিত মূল্যেও চেয়ে ১০/১২ টাকা কম।
আমাদের প্রতিবেদক যেই সকল ট্যাঙ্কলরীকে তেল বিক্রিতে দেখতে পান সেগুলোর নাম্বর হল- চট্টমেট্রো-ঢ-৪১.০১৭৬, চট্টমেট্রো-ঢ-৪১.০১৭৭, চট্টমেট্রো-ঢ-৪১.০১৭৮,ঢাকা মেট্রো-ঢ-৪১.০২৯২, কুমিল্লা-ঢ.৪১.০০২৯, কুমিল্লা-ঢ.৪১.০০৩১সহ অসংখ্য তেলবাহী ট্যাঙ্কলরী। তখন একটি গাড়ীর চালককে তেল বিক্রির ব্যাপারে জিজ্ঞাস করিলে তিনি কোন উত্তর না দিয়ে তরিগরি করে তার গাড়ী চালিয়ে দ্রুত সটক পড়েন। এ বিষয় আলাপ করার জন্য ঐ এলাকার কিছু সাধারণ মানুেষর সাথে কিছুটা সময় ব্যয় করার পর জানা যায়, প্রতিদিন এখানে সকাল-বিকালে তেলের গাড়ী থামিয়ে ড্রাইভাররা নীচের বড় মুখটি খোলে তেল বিক্রি করে টাকা নিয়া খুব তারাতারি চলে যায়।
খাটিহাতা হাইওয়ে ফাড়ির ইনচার্জ আবদুন নুরের নিকট ঢাকা-সিলেট হাইওয়ে রোডের উপর প্রকাশ্যে সকাল-বিকাল এই ভাবে চোরাই তেল বেচা-কেনার বিষয়টি জানতে চাইলে, তিনি জানান, আসা যাওয়ার মাঝে এই বিষয়টি তার নজর পড়ে নাই। খবর নিয়ে অবশ্যই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আরশাদ এই বিষয়টি তার জানা নেই জানিয়ে বলেন,জেনে অবশ্যই আইনগত ব্যবস্থায় নেওয়া হবে।
 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে