,

বৃষ্টিতে ডুবে গেছে ম্যানিলা, নিহত ১

5f46c2b5d193796325b605c9eb32e568-5  ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ শুক্রবার সকালে গ্রীষ্মকালীন ঝড় ফুং-ওং বয়ে গেছে। এই ঝড়ের প্রভাবে মুষলধারে নামা বৃষ্টিতে ডুবে গেছে ম্যানিলার রাস্তাঘাট। কোথাও কোথাও বহুতল ভবনের একতলা পর্যন্ত ডুবে গেছে পানিতে। এতে অচল হয়ে পড়েছে সেখানকার জনজীবন। পানিতে ডুবে মারা গেছে এক তরুণী।

 


বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, একটি বড় নদীর পানি কূল ছাপিয়ে উঠে পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত করেছে। এ ছাড়া মহানগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও উত্তরাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। রাজধানীর সব প্রতিষ্ঠান আজ ছুটি ঘোষণা করা হয়েছে।


খবরে জানানো হয়, মুষলধারে নামা বৃষ্টির পানিতে পথঘাটসহ অনেক ঘরবাড়ি ডুবে গেছে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের দিকে ছুটে চলেছে। এখন পর্যন্ত পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি ম্যানিলার উত্তরাঞ্চলের একটি বস্তি এলাকার তরুণী বলে জানা গেছে।

ফুং-ওং ঝড়ের কারণে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।


দেশটির সমাজকল্যাণমন্ত্রী কোরাজন সলিমান বলেন, মুষলধারে নামা বৃষ্টির পানিতে বন্যা সৃষ্টি হওয়ার কারণে অন্তত ৫০ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের জন্য ছুটে চলেছেন।


দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে ফুং-ওং ঝড় বয়ে গেছে। এর প্রভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকেই ম্যানিলায় প্রায় ২৬৮ মিলিমিটার বৃষ্টি হচ্ছে।

ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ আজ এক জরুরি বিবৃতিতে জানায়, খারাপ আবহাওয়ার কারণে তারা ২১টি অভ্যন্তরীণ ও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।

ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। লাখো মানুষের জীবনে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ