,

‘জেলে যেতে পারেন খালেদা জিয়া’

economist 1_52114জেলে যেতে পারেন বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর নারী খালেদা জিয়া।শুক্রবার বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বের প্রভাবশালী বৃটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’। প্রতিবেদনটি তাদের প্রিন্ট ভার্সনেও প্রকাশিত হয়েছে।এতে বলা হয়েছে, সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি নিজের মামলায় একজন বিচারক নিয়োগের বিরুদ্ধে আপিল করেছিলেন।

ইকোনমিস্ট জানায়, আদালতের রুলে এটি পরিষ্কার হয়ে গেছে যে, খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন হতেই হবে। আর এ মামলায় জেলে যেতে পারেন বাংলাদেশের দ্বিতীয় ক্ষমতাধর এ নারী।

প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক অনেক বিষয় উঠে এসেছে বিশেষ করে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়, বিচারপতিদের অভিশংসন আইনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল ক্ষমতা এখন শেখ হাসিনার হাতে। বিরোধীদল রাজনীতি থেকে অবসর নিয়েছে। সবই এখন সরকারের খপ্পরে।

ইকোনমিস্ট আরো প্রকাশ করেছে, আদালতের এ আদেশ দেশের সবচেয়ে শক্তিশালী নারীর (শেখ হাসিনা) আধিপত্যকে আরো শক্তিশালী করেছে।

শেখ হাসিনা একটি অভিনব নির্বাচনে জেতার আট মাস পর এমনটা হলো। যে নির্বাচন খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি বর্জন করেছিল।

শুরু থেকেই শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখেন এবং তার নির্বাচনী জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে রাখে। বিরোধীদল না থাকায় শেখ হাসিনার আওয়ামী লীগের জন্য নির্বাচনে জেতা সহজ হয়ে যায়। 

সূত্র : দ্য ইকোনমিস্ট

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ