,

সেলিমের ‘বিউটিফুল বাংলাদেশ’

e45fd9ad5d9f6023cbbc3bba477ce955-5তৃতীয়বারের মতো নির্মিত হলো বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রমোশনাল ফিল্ম বিউটিফুল বাংলাদেশ। এবারের বিষয় ছিল ‘ল্যান্ড অব রিভার’। আর এর নির্মাতা হিসেবে এবার কাজ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। সাড়ে তিন মিনিটের এই ভিডিওচিত্রে দেখানো হবে বাংলাদেশের নদ-নদীর বৈচিত্র্য, নদীর সৌন্দর্য এবং নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার চিত্র।

এরই মধ্যে দেশের নানান জায়গায় ২২ দিনের শুটিং শেষ করেছেন পরিচালক। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা সুন্দরবন, বান্দরবান; পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই, কালীগঙ্গা; টাঙ্গুয়ার হাওরসহ অসংখ্য নদীতে শুটিং করেছি। এখন এই “টুরিজম ফিল্ম”টির এডিটিংয়ের কাজ চলছে।’ নির্মাতা সূত্রে জানা যায়, বিউটিফুল বাংলাদেশ-এ কার্লো ও মাউড নামের দুজন বিদেশি কাজ করেছেন। তাঁরা হল্যান্ডের নাগরিক। এ ছাড়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা অভিনয় করেছেন বেদেনির চরিত্রে। বিউটিফুল বাংলাদেশ-এ কাজ করা প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমি জীবনে প্রথম সাপ ঘাড়ে নিয়ে শুটিং করেছি। এটা অন্য রকম একটা অভিজ্ঞতা।’

খুব তাড়াতাড়ি প্রচার শুরু হবে বিউটিফুল বাংলাদেশ-এর। এর আগে এটি নির্মাণ করেছিলেন গাজী শুভ্র ও অমিতাভ রেজা।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে