,

কার জন্য হিরার আংটি কিনলেন আদিত্য!

5ee689dc755c69905437c901cac86dd7-adityaবেশ কিছুদিন ধরেই ‘আশিকি টু’ তারকা আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরের প্রেমের জোর গুঞ্জন চলছে বলিউডে। সম্প্রতি রহস্য করেই একটি হিরার আংটি কেনেন আদিত্য। আংটিটি তিনি কার জন্য কিনেছেন সে বিষয়ে মুখ না খুললেও খবর চাউর হয়েছে, প্রেমিকা শ্রদ্ধার জন্যই নাকি আংটিটি কিনেছেন আদিত্য। শুধু তা-ই নয়, আংটিটি তিনি শ্রদ্ধার অনামিকায় পরিয়ে দিয়ে বাগদানের কাজ সারবেন বলেও খবর রটেছে।
আদিত্য রয় কাপুর ও পরিণীতা চোপড়া অভিনীত যশ রাজ ফিল্মসের ছবি ‘দাওয়াত-এ-ইশক’ মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর শুক্রবার। ছবিটির শেষ মুহূর্তের প্রচারণার কাজে সম্প্রতি গুজরাটের সুরাত শহরে পৌঁছান আদিত্যসহ ছবির দলের সদস্যরা। সেখানে একদল মানুষ তাঁদের ঘিরে ধরেন। হঠাৎ করেই ভিড়ের মধ্যে লাপাত্তা হয়ে যান আদিত্য। তাঁকে খুঁজে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন ছবির দলের সদস্যেরা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। 
মজার বিষয় হলো, ভিড়ের মধ্যে হাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আদিত্যকে পাশের একটি গয়নার দোকানে দেখা যায়। সেখান থেকে ফিরে আসার পর আদিত্যকে ছবির দলের সদস্যরা জিজ্ঞেস করেন, তিনি হঠাৎ কেন এভাবে লাপাত্তা হয়ে গেলেন! কিন্তু প্রশ্নের কোনো জবাব না দিয়ে সবাইকে এড়িয়ে যান আদিত্য।
আদিত্য মুখ না খুললেও খবর চাউর হয়, তিনি গয়নার দোকান থেকে শ্রদ্ধার জন্য বাগদানের আংটি কিনেছেন। এ ছাড়া তাঁর মুখপাত্রও হিরার আংটি কেনার বিষয়টি নিশ্চিত করেন। অবশ্য কার জন্য তিনি আংটিটি কিনেছেন সে বিষয়ে কিছু বলেননি আদিত্যর মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর