,

রত্মমেলায় হীরা চোর

হংকয়ের একটি রত্মনমেলায় হীরা চুরির চেষ্টাকালে চলতি সপ্তাহে পাঁচ চোরকে গ্রেফতার করা হয়েছে। হীরাগুলোর মূল্য আট লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

সোমবার এই গহনা ও রত্মনমেলা শুরু হয়। গ্রেফতারকৃত চোরেরা চীনের একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বুধবার চুরির চেষ্টাকালে সর্বশেষ গ্রেফতারের ঘটনাটি ঘটে। ৪১ বছর বয়সী এক লোক ক্রেতা সেজে সকলের অলক্ষ্যে ৩ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার মূল্যের ৫ ক্যারেটের একটি হীরা চুরি করে।
দোকানের এক কর্মীর সন্দেহ হলে সে তাকে চ্যালেঞ্জ করে। তার দেহ তল্লাশী করে একটি হীরা পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের এক নারী মুখপাত্র বলেন, ‘গ্রেফতারকৃতদের সকলেই চীনের মূল ভূখণ্ড থেকে এসেছেন। আমরা এখনো জানি না যে তাদের সকলের মধ্যে কোনো যোগাযোগ রয়েছে কিনা।’

পুলিশের অপর এক মুখপাত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, গ্রেফতারকৃতরা সকলেই একই অপরাধ চক্রের সদস্য কিনা তা আমরা খতিয়ে দেখছি।

তিনি বলেন, ‘হংকংয়ে চুরি করতে আসার আগে এ ধরনের অপরাধ করার জন্য তারা প্রশিক্ষণ নিয়েছে বলে আমাদের ধারণা।’

এ ধরনের চোররা সাধারণত তিন থেকে চারজনের দলে বিভক্ত হয়ে চুরি করে বলে তিনি জানান।
সূত্র : এএফপি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ